মালদা

তৃনমূলে ছেড়ে কংগ্রেসে যোগদান শতাধিক কর্মীর

মালদার কালিয়াচক ২ নং ব্লক কংগ্রেসের উদ্যোগে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রবিবার অনুষ্ঠিত হয় ব্লক সম্মেলন। এই ব্লক সম্মেলনটি অনুষ্ঠিত হয় কালিয়াচক ২ নং ব্লকের পঞ্চানন্দপুর বাসস্ট্যান্ডে। এদিন এই ব্লক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান, সাংসদ আবু হাসেন খান চৌধুরী, জলপাইগুড়ির বিধায়ক সুখ বিলাস বর্মণ, মোথাবাড়ির বিধায়িকা সাবিনা ইয়াসমিন,সুজাপুরের বিধায়ক ইশাখান চৌধুরী সহ অন্যান্যরা। জানা যায়, পঞ্চানন্দপুর গ্রাম পঞ্চায়েতের সি পি এম সদস্য জয় লাল সেখ এবং তার নেতৃত্বে কয়েকশো কর্মী সহ তৃনমূলের শতাধিক কর্মীরা কংগ্রেসে যোগদান করেন।  

     রাজ্যসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান জানান, মানুষ যেভাবে কংগ্রেসের দিকে এগিয়েছেন, তাতে পঞ্চায়েত নির্বাচনে নিজেদের আসন ধরে রাখতে পাড়বেন বলে আশাবাদী তিনি। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/udnErDoxF7Q